করোনা আবহে এক মাসের জন্য পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল কোচবিহার রাজবাড়ি - The News Lion

করোনা আবহে এক মাসের জন্য পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল কোচবিহার রাজবাড়ি

 


দি নিউজ লায়ন;   ভিতরে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই কোচবিহারের সবথেকে বড় ঐতিহ্যপূর্ণ রাজবাড়ি দেখতে পর্যটকরা দাঁড়াচ্ছেন। এই নিষেধাজ্ঞা জারি হয়েছে মাত্র কয়েক ঘণ্টা আগে। পর্যটকরা জানতেনই না এই অবস্থার কথা, সুদূর কলকাতায় কিংবা  মালদা থেকে কোচবিহার রাজবাড়ি দেখতে যারা এসেছিলেন তারা মনোক্ষুন্ন। দুই হাজার কুড়ি সালের স্মৃতি কি আবার ফিরে আসছে, করোনা আবহের কারণে এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হল রাজবাড়ি।

রাজবাড়ির মিউজিয়ামে বা রাজবাড়ির কোন অংশেই সাধারণ মানুষ আর প্রবেশ করতে পারবেন না পরবর্তি নির্দেশ না আসা পর্যন্ত । শুক্রবার কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রীক থেকে এমনই নির্দেশ এসে পৌঁছেছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষনের কোচবিহার রাজবাড়ি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে । 


রাজবাড়ি দায়িত্বে থাকা এএসআই আধিকারিক সাদ্দাম লস্কর জানান , " আজই নির্দেশ এসেছে । আপাতত ১৫ মে পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকছে রাজবাড়ীতে প্রবেশ । জেলায় করোনার প্রকোপ বেড়ে যাওয়াতে এই নির্দেশ বলে জানতে পারছি। 

" উল্লেখ্য ২০২০ সালের সালের ১৭ মার্চ করোনার প্রকোপ বাড়ায় সে দিন থেকে বন্ধ হয়ে গেছিল রাজবাড়ীর সিংহদুয়ার। অবশেষে ৮ জুলাই কয়েক মাস বন্ধ থাকার পর ই- টিকিট চালু করে রাজবাড়ীর দরজা খুলে দেওয়া হয়েছিল। প্রবেশাধিকার দেওয়া হয়েছিল রাজবাড়ীর মিউজিয়াম এবং অস্ত্রভান্ডারের দর্শনের জন্য। ৯ মাস খোলা থাকার পর ফের বন্ধ হল কোচবিহার রাজবাড়ি এবং জাদুঘর ।"


স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী নব বর্ষের দিন একদিনে কোচবিহারে কোভিড আক্রান্তের সংখ্যা সংখ্যা ৩২ জন। ১৫ তারিখের রেকর্ড অনুযায়ী কোচবিহারে এক্টিভ ১৩২ জন ।  আজ থেকে আর প্রবেশ নয় । নির্দেশিকা আমরা রাজবাড়ির মূল গেটে টাঙিয়ে দিয়েছি । " বলেন কোচবিহারের রাজবাড়ি মিউজিয়ামের এএসআই আধিকারিক চুনচুন কুমার । ক্যাফেটেরিয়া , পানীয় জলের আধার ইত্যাদির কাজ চলছিল । রাজবাড়ির পেছনে চালু হয়েছে নতুন পার্কিং জোন ।সংস্কার করা হচ্ছিল রাজা -রানীর ঘর । এরই মাঝেই ' ক্লোজ নোটিশ ' ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.